১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভায় বুধবার তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রাক্তন সেনাপ্রধান নারাভানের আত্মজীবনীর অংশ উদ্ধৃত করতে চাওয়াকে কেন্দ্র করে বক্তব্যে বারবার বাধা পেলেও সুযোগ পেতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে সরব হন তিনি। রাহুলের অভিযোগ, এই চুক্তির মাধ্যমে মোদী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে “ভারতমাতাকে বিক্রি” করেছে।

রাহুল বলেন, “আমেরিকার সঙ্গে সমানে সমানে কথা বলার বদলে সরকার আত্মসমর্পণ করেছে। ভারতকে বিক্রি করতে কি আপনাদের লজ্জা করল না?” তাঁর দাবি, এই চুক্তির ফলে দেশের কৃষক ও ক্ষুদ্র শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে। শুল্ক কাঠামো তুলে ধরে তিনি বলেন, আগে যেখানে মার্কিন পণ্যে গড় শুল্ক ছিল ৩ শতাংশ, তা এখন বেড়ে ১৮ শতাংশ হয়েছে। অথচ ভারতের পক্ষ থেকে আমদানির উপর শুল্ক কার্যত তুলে নেওয়া হয়েছে, ফলে মার্কিন পণ্যের আমদানি হু হু করে বেড়েছে।

আরও পড়ুন: সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

বিরোধী দলনেতার আরও অভিযোগ, এই চুক্তিতে দেশের সার্বভৌমত্ব ও সম্মান উপেক্ষিত হয়েছে। তাঁর মতে, সরকারের এই সিদ্ধান্তে কৃষকদের জীবিকা বিপন্ন এবং অর্থনৈতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাহুলের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানান, এই বক্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস দেওয়া হতে পারে।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: “চুপ থেকে মহান জাতি গঠন সম্ভব নয়”, দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার