১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’, তারেক রহমান-কে অভিনন্দন বার্তা নরেন্দ্র মোদি-র

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে বড় ব্যবধানে জয়ের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দল জিতলে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান—আগেই এমন ঘোষণা করেছিল বিএনপি। চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা না হলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিএনপির জয় এখন সময়ের অপেক্ষা।

এমন পরিস্থিতিতে তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন।”

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

প্রধানমন্ত্রী মোদি আসন্ন সরকারকে আশ্বস্ত করে বলেন, ভারত “গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন” অব্যাহত রাখবে। তিনি আরও লেখেন, “আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।”

আরও পড়ুন: ‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরাও’, ভোটের আগে ইঙ্গিত তারেক রহমানের

আরও পড়ুন: অসুস্থ খালেদা জিয়া, তিন আসনে বিকল্প প্রার্থী ঠিক করল বিএনপি; মনোনয়ন জমা দিলেন তারেক রহমান
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’, তারেক রহমান-কে অভিনন্দন বার্তা নরেন্দ্র মোদি-র

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার