১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বেলাইন’ সিপিএমে অস্বস্তি: প্রাথমিক সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পুবের কলম প্রতিবেদক: বিধানসভা নির্বাচনের আগে অন্দরেই অস্বস্তি বাড়ল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিএম)-এ। দলের কাজকর্ম ও নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের তরুণ নেতা প্রতীক উর রহমান। এই মর্মে তিনি রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে চিঠিও দিয়েছেন, যা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

চিঠিতে প্রতীক উর রহমান লিখেছেন, সাম্প্রতিক সময়ে জেলা ও রাজ্য নেতৃত্বের একাধিক ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না তিনি। মানসিক দ্বন্দ্বের মধ্যেই দিন কাটছে বলে উল্লেখ করে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি সরাসরি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-এর বিরুদ্ধে অসন্তোষের ইঙ্গিত? সম্প্রতি তাঁর সঙ্গে রাজনীতিক হুমায়ুন কবীর-এর বৈঠক ঘিরে দল ও বাম শিবিরের একাংশে অসন্তোষ তৈরি হয়েছিল। সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনাও তীব্র হয়।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ছয় জেলায় সিপিএমের সঙ্গে অঘোষিত জোট গড়তে ঝাঁপাচ্ছে বিজেপি

ওই বৈঠককে ভালোভাবে নেননি প্রতীক উর রহমান—এমন কথাও শোনা যাচ্ছিল ঘনিষ্ঠ মহলে। বামফ্রন্টের শরিকদের মধ্যেও অস্বস্তি বাড়ে বলে সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-কেও। এই আবহেই সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে কার্যত ‘পত্রবোমা’ ফেললেন প্রতীক উর রহমান। নির্বাচনের আগে এই ঘটনা সিপিএমের সংগঠন ও কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি সভায় বিজেপি-সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান  

আরও পড়ুন: বালিগঞ্জে সিপিএম প্রার্থী নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা হালিম
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বেলাইন’ সিপিএমে অস্বস্তি: প্রাথমিক সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার