পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানকে কখনও পরমাণু শক্তিধর হওয়ার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রর অবস্থান দীর্ঘদিন ধরেই পরিষ্কার এবং অপরিবর্তিত। রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে গেলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। তবে তিনি এও উল্লেখ করেন যে, ইরানের সঙ্গে অন্যান্য মতপার্থক্য কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানে ওয়াশিংটন আগ্রহী। রুবিও বলেন, আন্তর্জাতিক সমস্যার সমাধানে সংলাপ গুরুত্বপূর্ণ। তিনি জানান, মার্কিন প্রশাসন এমন নীতিতে বিশ্বাস করে যেখানে প্রয়োজনে সরাসরি আলোচনা করা হয়। এ প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, যদি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব আলোচনায় আগ্রহ দেখায়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাতে প্রস্তুত থাকবেন। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রায় দুই দশক ধরে উত্তেজনা চলছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় থেকে এ উত্তেজনা আরও বেড়েছে এবং সাম্প্রতিক সময়েও দুই দেশের সম্পর্ক টানাপোড়েনপূর্ণ রয়ে গেছে।
১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার
- 18
সর্বধিক পাঠিত




























