১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গভবনের বদলে সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান, বিকেল ৪ টেয় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান

পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক। দীর্ঘদিনের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, এবার তা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, শপথ গ্রহণের প্রক্রিয়াটি দুটি ভাগে সম্পন্ন হবে। দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করবেন। একই স্থানে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বঙ্গভবনের বদলে সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান, বিকেল ৪ টেয় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার