১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, আজ থেকে রোজা শুরু

সৌদি আরব-এ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ঘোষণানুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রোজা পালন শুরু হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটিগুলো আকাশ পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে জানায় যে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। সূর্যাস্তের পরপরই পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ রাতেই মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি গ্রহণ করবেন।
একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত-এও রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার থেকেই সেখানে রোজা শুরু হবে।
অন্যদিকে ওমান জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হবে।
রমজানকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে ইতোমধ্যেই ধর্মীয় প্রস্তুতি ও ইবাদতের পরিবেশ তৈরি হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, আজ থেকে রোজা শুরু

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার