১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

অসমের রাজনীতিতে নতুন চমক। দলত্যাগ ঠেকাতে শেষ মুহূর্তে একাধিক প্রচেষ্টা হলেও শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেওয়ার পথে হাঁটছেন অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভুপেন বোরা— এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সূত্রের খবর, তাঁকে দলে ধরে রাখতে তৎপর হয় কংগ্রেস শিবির। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তাঁর সঙ্গে দেখা করেন। প্রায় ১৫ মিনিট ফোনে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং তাঁকে দলের গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেন। এমনকি বিরোধী নেতা অখিল গগৈ-ও প্রকাশ্যে বলেন, তাঁকে বিজেপিতে যেতে দেওয়া উচিত নয়।
তবু সব জল্পনার মাঝেই শোনা যাচ্ছে, আগামী ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন ভুপেন বোরা।
কেন ক্ষুব্ধ ভুপেন?
২০২১ থেকে ২০২৫ পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে ছিলেন ভুপেন বোরা। কিন্তু ভোটের এক বছর আগে হাইকম্যান্ড তাঁকে সরিয়ে গৌরব গগৈকে সভাপতি করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দলের ভেতরে তাঁর অনুগামীদের গুরুত্ব কমে যায়— এমন অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করেন বলে জানা যায়।
বিজেপির ‘ওপেন অফার’
হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলেন, “ভুপেন বোরা কংগ্রেসের শেষ জনপ্রিয় হিন্দু নেতা। তিনি বিজেপিতে এলে যোগ্য সম্মান পাবেন।” পরে তাঁর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী দাবি করেন, নির্দিষ্ট তারিখেই তিনি বিজেপিতে যোগ দেবেন।
যদিও ভুপেন বোরার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে যদি এই যোগদান সত্যি হয়, ভোটের মুখে অসম কংগ্রেসের জন্য তা বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার