১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীকউর রহমানের ক্ষোভ প্রশমনে সক্রিয় বিমান, আজ আলিমুদ্দিনে বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান

পুবের কলম, কলকাতা: দলের অন্দরে সৃষ্ট ক্ষোভ দূর করতে সক্রিয় সিপিআইএম। দলীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষুব্ধ নেতা প্রতীকউর রহমানকে আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দপ্তরে ডেকে পাঠিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ইতিমধ্যে বিমান বসুর সাথে প্রতীকউর রহমানের ফোনে কথাও হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যে তিনি সিপিএমের প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দলীয় নেতৃত্বকে চিঠি দিয়েছেন। এমতাবস্থায়, প্রতীকউর আদৌ দলের রাজ্য দপ্তরে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। জানা গিয়েছে, আজ, বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক রয়েছে। এর পর আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। দলীয় সূত্রে খবর, এই দুই বৈঠকেই প্রতীকউর রহমানের দল ছাড়ার প্রসঙ্গ এবং তাঁর ক্ষোভ নিয়ে তীব্র আলোচনার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নতুন ফোন কিনে দেয়নি বাবা-মা, রাগে আত্মহত্যা অষ্টম শ্রেণির ছাত্রীর

রাজনৈতিক মহলের মতে, এই ক্ষোভের নেপথ্যে রয়েছে জেলা স্তরের সাংগঠনিক সমীকরণ। রাজ্য কমিটির একাধিক সদস্যের দাবি, দক্ষিণ ২৪ পরগনার অন্যতম হেভিওয়েট নেতা শমীক লাহিড়ী এবং রতন বাগচীর শিবিরের সাথে প্রতীকউর রহমানের সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। এই অভ্যন্তরীণ কোন্দলই তাঁর দল ছাড়ার সিদ্ধান্তের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কি বামেদের সঙ্গে জোট? Biman Bose-কে চিঠি নওশাদ সিদ্দিকীর

আরও পড়ুন: বিমান বসুর নেতৃত্বে হাওড়ায় বালিখাল থেকে শান্তি সম্প্রীতির মহামিছিল ঘিরে উত্তেজনা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কড়া নিরাপত্তার মাঝেই আল-আকসায় প্রথম তারাবিহ, ভিড় মুসল্লিদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতীকউর রহমানের ক্ষোভ প্রশমনে সক্রিয় বিমান, আজ আলিমুদ্দিনে বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার