১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু দম্পতিরা অন্তত তিনটি করে সন্তান নিন: হিন্দু সমাজকে শক্তিশালী করার ডাক ভাগবতের

পুবের কলম, ওয়েবডেস্ক: অনুপ্রবেশ রুখতে কড়া দাওয়াই দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত এক ‘সামাজিক সদ্ভাব’ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি অনুপ্রবেশকারী সমস্যা থেকে শুরু করে হিন্দু পরিবারের জনসংখ্যা—একাধিক বিষয়ে সঙ্ঘের অবস্থান স্পষ্ট করেন। ভাগবত বলেন, অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করতে হবে (ডিটেক্ট), তালিকা থেকে বাদ দিতে হবে (ডিলিট) এবং তারপর দেশছাড়া করতে হবে (ডির্পোট)। তিনি সাফ জানান, এই বিদেশিদের কোনোভাবেই কর্মসংস্থান দেওয়া যাবে না।

হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার ডাক দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এর প্রধান মোহন ভাগবত। হিন্দুদের জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোহন ভাগবত বলেন, প্রতিটি হিন্দু দম্পতির অন্তত তিনটি সন্তান নেওয়ার কথা ভাবা উচিত। তাঁর যুক্তি, বৈজ্ঞানিক মতে যে সমাজের গড় প্রজনন হার তিনের নিচে নেমে যায়, ভবিষ্যতে সেই সমাজের অস্তিত্ব সংকটে পড়ে। তিনি আরও বলেন, বিবাহের মূল উদ্দেশ্য কেবল ব্যক্তিগত ইচ্ছা পূরণ নয়, বরং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া। নব দম্পতিদের এই বিষয়ে সচেতন করার ওপর জোর দেন তিনি। ভাগবতের কথায়, “হিন্দুদের জন্য বর্তমানে কোনো সরাসরি বিপদ নেই, কিন্তু সতর্কতা অত্যন্ত জরুরি।” জাতপাত ও বৈষম্য দূর করার লক্ষ্যে ভাগবতের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মনিরপেক্ষতার দুর্গ, তা ধ্বংস করতে চাইছে আরএসএস: গেরুয়া শিবিরকে আক্রমণ পিনারাই বিজয়নের

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিন্দু দম্পতিরা অন্তত তিনটি করে সন্তান নিন: হিন্দু সমাজকে শক্তিশালী করার ডাক ভাগবতের

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার