১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

পুবের কলম, কলকাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের চাঁদ কমিটি জানিয়েছে, বুধবার (আজ) সন্ধ্যা থেকেই রাজ্যজুড়ে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। সে অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীরা প্রথম রোজা পালন করবেন। চাঁদ কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী চাঁদ দেখার পরই রমজান মাসের সূচনা হয়। সূত্রে জানা যায়, এদিন দেশের বিভিন্ন প্রান্তে চাঁদ দেখার খবর পাওয়া যাওয়ায় বুধবার রাত থেকেই তারাবির নামাজের আয়োজন করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মসজিদে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

(চাঁদ কমিটির বিবৃতি)

কমিটির আহ্বানে বলা হয়েছে, “পবিত্র রমজান মাস মুসলিম সমাজের জন্য আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। তাই সবাইকে নিয়মিত তারাবির নামাজ আদায় ও রোজা পালনের জন্য প্রস্তুত থাকার অনুরোধ করা হচ্ছে।”

আরও পড়ুন: ২০২৪ সালের রমজান শুরুর তারিখ জানাল আরব আমিরাত

আরও পড়ুন: পবিত্র রমযানের বার্তা দিয়ে শুরু পুবের কলম দফতরের সৌহার্দ্যের ইফতার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার