১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আঞ্জেল চাকমা হত্যাকাণ্ড: দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর বড়সড় আঘাত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: আঞ্জেল চাকমার মৃত্যু নিছক একটি অপরাধ নয়, বরং তা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর এক বড়সড় আঘাত—এমনই পর্যবেক্ষণ করেছে দেশের শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আঞ্জেল চাকমার হত্যাকাণ্ডকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।

দিল্লি নিবাসী আইনজীবী অনুপ প্রকাশ অবস্তীর দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই পর্যবেক্ষণগুলি উঠে আসে। গত ২৭ ডিসেম্বর (২০২৫) ত্রিপুরায় আঞ্জেল চাকমাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ ওঠে, উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা হওয়ায় তাঁকে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছিল এবং তার প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়। আদালতে আবেদনকারী দাবি করেছিলেন, উত্তর-পূর্ব ভারত ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বর্ণবিদ্বেষ এবং জাতিগত বৈষম্য রুখতে প্রতিটি রাজ্যে একটি করে ‘নোডাল এজেন্সি’ বা স্থায়ী কমিশন গঠন করা হোক। প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে এই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি।

প্রধান বিচারপতির সূর্য কান্ত বলেন, “অবশ্যই এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের অপরাধকে অত্যন্ত কঠোরভাবে দমন করতে হবে। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে, এই ধরনের আইনি সুরক্ষার জন্য সংসদকে বিচার-বিবেচনা করতে হবে।” তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, আঞ্চলিক বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিশেষ নোডাল এজেন্সি তৈরি করলে হিতে বিপরীত হতে পারে, যা দেশের ঐক্য ও অখণ্ডতাকে বিঘ্নিত করার আশঙ্কা রাখে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আঞ্জেল চাকমা হত্যাকাণ্ড: দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর বড়সড় আঘাত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার