১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ সম্বোধন করার বিতর্ক থিতোতে না থিতোতেই ফের বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথিতে শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর নামের আগে ‘স্বামী’ শব্দটি ব্যবহার করে বঙ্গবাসীর আবেগে আঘাত করার অভিযোগ উঠল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “স্বামী রামকৃষ্ণ পরমহংসজিকে ওঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। উনি আধ্যাত্মিকতা ও সাধনাকে যেভাবে জীবনশক্তির রূপে স্থাপনা করেছেন, তা যুগে যুগে মানবতার কল্যাণ করবে। ওঁর সুবিচার ও বার্তা সর্বদা প্রেরণা দেয়।”

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

প্রধানমন্ত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মনীষীদের প্রতি প্রধানমন্ত্রীর ‘অসংবেদনশীলতা’ নিয়ে প্রশ্ন তুলে তিনি পালটা একটি দীর্ঘ পোস্ট করেন। মমতার অভিযোগ, প্রধানমন্ত্রী বারবার বাংলার আবেগ ও ইতিহাসকে ভুলভাবে তুলে ধরছেন। মুখ্যমন্ত্রী লেখেন, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আপামর ভক্তকুলের কাছে ‘ঠাকুর’ হিসেবে পূজিত। তাঁর নামের আগে ‘স্বামী’ উপাধিটি ‘অশ্রুতপূর্ব’ ও ‘অপ্রযোজ্য’। রামকৃষ্ণ মঠ ও মিশনের ঐতিহ্য অনুযায়ী, ঠাকুরের দেহাবসানের পর তাঁর সন্ন্যাসী শিষ্যদের নামের আগে ‘স্বামী’ উপাধি বসে (যেমন স্বামী বিবেকানন্দ)। কিন্তু স্বয়ং আচার্যদেব সর্বদা ‘ঠাকুর’ নামেই পরিচিত।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে লেখেন, “আধুনিক ভারতের রূপকার বাংলার এই নবজাগরণের মহাপুরুষদের অপমান করা দয়া করে বন্ধ করুন। তাঁদের জন্য রোজ নতুন নতুন বিশেষণ আবিষ্কার করার কোনও প্রয়োজন নেই।”

আরও পড়ুন: বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রাক্তন বিচারপতি হোসে মারিয়া বালকাজ়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার