পুবের কলম, ওয়েবডেস্ক: জ্ঞানেশ কুমার–এর বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় তাঁদের নাম বারবার বাদ দেওয়া হচ্ছে বা বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা অভিযোগকারীদের নিয়ে থানায় গিয়ে মোট সাতটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা তাঁর বিধানসভা এলাকার বাসিন্দা। তাঁদের বক্তব্য, ২০০২ সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন এবং এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরও বারবার শুনানির নামে ডাকা হচ্ছে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও অনিশ্চয়তা কাটেনি বলে দাবি তাঁদের।
২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভোটার তালিকা বিতর্কে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার
- 18
ট্যাগ :
Complaint filed Election Commissioner Gyanesh Kumar Jibantala police station voter list controversy ভোটার তালিকা
সর্বধিক পাঠিত


































