২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক এআই সম্মেলনে নিরাপত্তা ভেদ করে বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেস নেতা-কর্মীরা। অভিযোগ, মঞ্চের সামনে গিয়ে জামা খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। ঘটনায় ৪-৫ জনকে আটক করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কিউআর-কোডযুক্ত পাশ ব্যবহার করে প্রায় ১০ জন কংগ্রেস সদস্য সম্মেলনে প্রবেশ করেন। এরপর সুযোগ বুঝে মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ শুরু করেন। দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন লন্ডন মসজিদের  

এ ঘটনায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই বিক্ষোভ করা হয়েছে। পাশাপাশি রাহুল গান্ধী-র নেতৃত্বে কংগ্রেস কর্মীদের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ,চিনের অস্বস্তি বাড়িয়ে মার্কিন সেনেটে প্রস্তাব পেশ  

আরও পড়ুন: পতাকা তুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট যুবক, অকালে ঝরল তরতাজা প্রাণ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার