২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। শনিবার জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, মার্চ মাসের শুরু থেকেই ধাপে ধাপে রাজ্যে পৌঁছে যাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, দুই দফায় এই ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। প্রথম দফা (১ মার্চ) এই দিন রাজ্যে পৌঁছাবে ২৪০ কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফা (১০ মার্চ) বাকি ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে এই দফায়। সূত্রের খবর, ভোটের অনেক আগে এই বিপুল সংখ্যক বাহিনী পাঠানোর মূল উদ্দেশ্য হলো ‘এরিয়া ডমিনেশন’ বা এলাকা দখল। প্রাথমিক পর্যায়ে বাহিনীর কাজ হবে উপদ্রুত এবং স্পর্শকাতর এলাকাগুলিতে নিয়মিত টহল দেওয়া। সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করে আত্মবিশ্বাস বাড়ানো। এলাকায় নজরদারি চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

আরও পড়ুন: আইপিএস নগেন্দ্রকে ফেরত চেয়ে নবান্নকে চিঠি কেন্দ্রের

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি পর্যবেক্ষণ। প্রয়োজনে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশের সুযোগ থাকলেও সময়সীমা নিয়ে কড়া অবস্থান নিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই বাহিনী মোতায়েনের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, জানালো কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন: নির্বাচনী আচরণ বিধি উঠলেও, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রাজ্যে বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দিল্লিতে লস্কর হানার ছক: লালকেল্লা ও চাঁদনি চকে নাশকতার আশঙ্কায় জারি হাই-অ্যালার্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার