২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

পুবের কলম, ওয়েবডেস্ক: আরএসএস-এর দায়ের করা মানহানি মামলায় নতুন জামিনদার সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে শনিবার মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল এতদিন এই মামলায় রাহুলের জামিনদার ছিলেন। গত বছরের ডিসেম্বরে তাঁর প্রয়াণের পর আদালত রাহুল গান্ধীকে নতুন একজন জামিনদার পেশ করার নির্দেশ দিয়েছিল।

আদালত সূত্রের খবর, মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হর্ষবর্ধন সাকপালকে এই মামলায় নিজের নতুন জামিনদার হিসেবে পেশ করেছেন রাহুল। বিচারক এই আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য কংগ্রেস নেতাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন: আপত্তিকর মন্তব্যের মানহানি মামলা: সুলতানপুর আদালতে হাজিরা দিলেন রাহুল গান্ধী

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় থানের সোনালের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। অভিযোগ ওঠে, সেই সভায় তিনি মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের নেপথ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর হাত রয়েছে বলে মন্তব্য করেন। এমনই অভিযোগ তুলে মামলা দায়ের করেন আরএসএস কর্মী রাজেশ কুন্তে। তাঁর দাবি, রাহুলের এই ‘মিথ্যা’ মন্তব্য আরএসএস-এর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে।

আরও পড়ুন: হিন্দু দম্পতিরা অন্তত তিনটি করে সন্তান নিন: হিন্দু সমাজকে শক্তিশালী করার ডাক ভাগবতের

প্রাথমিকভাবে পরবর্তী শুনানির দিন ধার্য ছিল ২০ ডিসেম্বর, ২০২৫। কিন্তু শিবরাজ পাতিলের মৃত্যুর কারণে নতুন জামিনদারের প্রয়োজন পড়ায় শুনানি পিছিয়ে ১৭ জানুয়ারি করা হয়। সেদিনও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ম্যাজিস্ট্রেট পরবর্তী তারিখ হিসেবে ২১ ফেব্রুয়ারি (শনিবার) ধার্য করেছিলেন। সেই মোতাবেক আজ আদালতে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার