২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দীপেন্দু বিশ্বাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস-এ প্রত্যাবর্তন, ‘ভুল হয়েছিল’ স্বীকার প্রাক্তন বিধায়কের

যোগদানের কয়েক মাসের মধ্যেই ভারতীয় জনতা পার্টি-তে মোহভঙ্গ হয়েছিল। অবশেষে বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ফের তৃণমূলে ফিরে এলেন। তাঁর সঙ্গে বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার এবং বসিরহাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথি বসু-সহ একাধিক নেতা শাসক শিবিরে যোগ দেন। বিধানসভা ভোটের আগে এই যোগদান রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং বসিরহাটে শাসক শিবিরের শক্তি আরও বাড়ল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন দীপেন্দু বিশ্বাস। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বসিরহাট দক্ষিণ আসন থেকে জয়ী হন তিনি। তবে ২০২১ সালের নির্বাচনে দল তাঁকে প্রার্থী না করায় ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগ দেন। সেখানেও টিকিট না পেয়ে এবং প্রত্যাশা পূরণ না হওয়ায় কয়েক মাসের মধ্যেই দল ছাড়েন। রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ-এর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন।
তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা কার্যত স্বীকার করেছেন দীপেন্দু। তিনি বলেন, “অনেক লড়াই করে ফুটবলার দীপেন্দু হয়েছি, তাই লড়াই আমার সবসময় সঙ্গী।” কেন ফের তৃণমূলে ফেরা— সে প্রসঙ্গে তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী বসিরহাটে যেভাবে উন্নয়ন করছেন, তার সাথী হতেই তৃণমূলে ফেরা।” আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা থাকলেও তাঁর বক্তব্য, “দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীপেন্দু বিশ্বাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস-এ প্রত্যাবর্তন, ‘ভুল হয়েছিল’ স্বীকার প্রাক্তন বিধায়কের

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার