২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিচারকদের নজরদারিতে এসআইআর: আজ থেকেই শুরু চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার কোমর বেঁধে ময়দানে নামলেন বিচারবিভাগীয় আধিকারিকরা। আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত নথি যাচাই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের তত্ত্বাবধানে নিযুক্ত ২৫০ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্ব সামলাবেন।

রবিবার ছুটির দিন হলেও প্রস্তুতির খামতি ছিল না। সকালে কলকাতার টি-বোর্ড অফিসে পর্যবেক্ষক ও মাইক্রো অবজার্ভারদের সঙ্গে বিচারকদের একাংশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। বিকেলে স্বয়ং প্রধান বিচারপতি এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের উপস্থিতিতে পরবর্তী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আদালতের বিচারকদের ভার্চুয়াল প্রশিক্ষণের মাধ্যমে কাজের খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, এই প্রক্রিয়ায় মোট ২৫০ জন বিচারককে কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুন: এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

রাজ্য নির্বাচন কমিশন দপ্তর সূত্রে জানা গেছে, এই কাজের সুবিধার্থে বিচারকদের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছে। প্রতিটি বিচারকের জন্য আলাদা আইডি থাকবে। মোবাইল নম্বর ও ওটিপি-র (OTP) মাধ্যমে তারা সিস্টেমে প্রবেশ করতে পারবেন। কম্পিউটার স্ক্রিনের বাঁ দিকে থাকবে ভোটারের জমা দেওয়া এনুমারেশন ফর্ম ও নথিপত্র। ডান দিকে থাকবে বিএলও, ইআরও এবং অবজার্ভারদের পেশ করা রিপোর্ট। দুই পক্ষের তথ্য মিলিয়ে দেখার পর বিচারকরা কেবল একটি ‘টিক মার্ক’-এর মাধ্যমে তাঁদের সিদ্ধান্ত জানাবেন। কোনো বিশেষ ক্ষেত্রে মন্তব্য করার জন্য আলাদা কলামও রাখা হয়েছে।

আরও পড়ুন: SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

আরও পড়ুন: SIR নিয়ে সুপ্রিম কোর্টের ১০টি নির্দেশ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারকদের নজরদারিতে এসআইআর: আজ থেকেই শুরু চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার