২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের ক্রমবর্দ্ধমান অস্থিরতা এবং তেহরান-ওয়াশিংটন সংঘাত চরমে পৌঁছানোয় বড়সড় পদক্ষেপ নিল ভারত সরকার। সোমবার ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা একটি সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক বিমান বা অন্য যে কোনো উপলব্ধ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে ভারতীয়রা যেন অতিদ্রুত ইরান ত্যাগ করেন।

গত কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা প্রবল হয়েছে। এর পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও অত্যন্ত উত্তপ্ত। তেহরানসহ একাধিক বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার বিরোধী তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। গত মাসে বিক্ষোভকারীদের ওপর প্রশাসনের কঠোর দমন-পীড়নের পর এটিই প্রথম বড় মাপের গণ-আন্দোলন। এই দ্বিমুখী সঙ্কটে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই ‘অ্যাডভাইজরি’ বা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করল ইউনূস সরকার, নয়াদিল্লির সঙ্গে সংঘাত বাড়াচ্ছে ঢাকা!

ভারতীয় দূতাবাসের জারি করা নির্দেশিকায় শিক্ষার্থী, তীর্থযাত্রী এবং ব্যবসায়ীসহ সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। যারা এখনও সেখানে রয়েছেন, তাঁদের বিক্ষোভস্থল বা জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য ভারতীয় দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বর এবং ইমেল প্রকাশ করেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় ভারতে থাকা আত্মীয়দেরও দূতাবাসের পোর্টালে গিয়ে তাঁদের পরিজনদের তথ্য নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনলে ৫০০ শতাংশ শুল্ক, বিল আনছে ট্রাম্প সরকার, শঙ্কায় নয়াদিল্লি

আরও পড়ুন: বাংলাদেশের দূতকে তলব করল নয়াদিল্লি, সাত দিনে দু’বার তলব
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার