২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক

পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র রমজান মাসের আগে মাদ্রাসার জন্য যাকাত বা অনুদান সংগ্রহ করতে বেরিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন তিন ব্যক্তি। উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার ইসলামনগর এলাকায় তিন মুসলিম প্রবীণকে মারধর ও টুপি খুলে নেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ২৪ বছর বয়সি অক্ষয় কুমারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

আক্রান্তরা হলেন সহসওয়ান কোতয়ালি এলাকার মহিউদ্দিনপুরের বাসিন্দা আবদুল সালাম (৬০), মহম্মদ আরিফ (৩৫) এবং জাভেদ খান (৫৫)। ঘটনার দিন তাঁরা ইসলামনগর এলাকায় একটি মুসলিম পাড়ার খোঁজ করছিলেন এবং হাইওয়ের রাস্তা জিজ্ঞেস করছিলেন। অভিযোগ, সেই সময় স্কুটারে চড়ে আসা অক্ষয় কুমার তাঁদের পথ আটকায় এবং নাম পরিচয় জানতে চায়। এরপরই শুরু হয় অতর্কিত আক্রমণ।

আরও পড়ুন: পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

অভিযোগ, জাভেদের মাথার টুপি খুলে নিয়ে অক্ষয় তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অক্ষয় ওই তিন ব্যক্তিকে একের পর এক চড় মারছে এবং প্রায় ৫০০ মিটার পর্যন্ত তাঁদের তাড়া করে নিয়ে যাচ্ছে। আক্রান্ত আবদুল সালাম বলেন, তাঁরা একটি মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহ করছিলেন। তিনি বলেন, “যখন আমরা ওকে অনুদান সংগ্রহের কথা জানালাম, ও আমাদের ওপর চড়াও হয়।” তিনি আরও বলেন, এলাকায় প্রায় ৭০০ মুসলিম পরিবার বসবাস করেন। কারও চেহারা বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেন কাউকে নিশানা না করা হয়, সেই দাবি জানিয়ে তিনি কঠোর শাস্তির আবেদন করেছেন।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

বদায়ুঁর পুলিশ সুপার ব্রিজেশ কুমার সিং জানিয়েছেন, অভিযুক্ত অক্ষয় কুমারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র নিম্নলিখিত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: উত্তর প্রদেশে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা এক মাস বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত তালিকা ১০ এপ্রিল

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার