২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সম্রাট নিহতের পর সহিংসতায় উত্তাল মেক্সিকো, নিহত ২৫ ন্যাশনাল গার্ড

মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তার মৃত্যুর পর দেশটির ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা শুরু হয়েছে। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন।
বিবিসি–এর প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার কিছুক্ষণ পর হেফাজতে থাকা অবস্থায় মারা যান এল মেনচো। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকো–জুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমাঞ্চলে ২ হাজার ৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সরকার জানিয়েছে, রোববার থেকে মোট ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত হয়েছে এবং সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কার্যালয়ের এক সদস্য এবং তার অপরাধী চক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছে।
এদিকে, এল মেনচোর নেতৃত্বাধীন জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেজিএন) মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন হিসেবে পরিচিত। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংগঠনটির সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব চালায়। রাস্তায় পেরেক ও কাঁটা ছিটিয়ে অবরোধ সৃষ্টি করা হয়, বাস ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়া হয়, এমনকি অনেক শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রধানমন্ত্রীর আসন্ন ইসরাইল সফরের তীব্র নিন্দা কংগ্রেসের, অভিযোগ মোদি ফিলিস্তিনিদের ‘পরিত্যাগ’ করছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদক সম্রাট নিহতের পর সহিংসতায় উত্তাল মেক্সিকো, নিহত ২৫ ন্যাশনাল গার্ড

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার