২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, অল্পের জন্য রক্ষা

পুবের কলম, কলকাতা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক। সোমবার রাতের বৃষ্টির জেরে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে যায় ট্রাকটি। মঙ্গলবার ভোরের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় উড়ালপুলে চলাচলকারী অন্যান্য চালকদের মধ্যে। তবে অল্পের জন্য বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি বলেই প্রাথমিক খবর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকেই কলকাতায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। ফলে মা উড়ালপুলের রাস্তা ছিল যথেষ্ট পিচ্ছিল। মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর ওই ট্রাকটি যখন মা উড়ালপুল দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারান চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি প্রচণ্ড গতিতে ডিভাইডারে ধাক্কা মারে এবং গতির অভিঘাতে সেটি ডিভাইডার টপকে অন্য লেনে চলে যায়।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: নথির অসঙ্গতি কাটাতে ওডিশা-ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক, অল্পের জন্য রক্ষা

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার