২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসআইআর: নথির অসঙ্গতি কাটাতে ওডিশা-ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক এসআইআর (SIR) নথির তথ্যগত অসঙ্গতি দূর করতে এবার ভিন রাজ্যের বিচারক আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের বিশাল অঙ্কের ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিহীন অসঙ্গতি মেটাতে প্রতিবেশী রাজ্য ওডিশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

বর্তমানে প্রায় ৮০ লক্ষ নথিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড তালিকা রয়েছে, যা আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় বড়সড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখার পর সুপ্রিম কোর্ট উপলব্ধি করে যে, এই বিপুল পরিমাণ কাজ বর্তমান পরিকাঠামোয় শেষ করা প্রায় অসম্ভব।

আরও পড়ুন: এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

বিচারপতি সূর্য কান্ত এদিন উদ্বেগের সঙ্গে জানান, “প্রায় ৮০ লক্ষ নথিতে অসঙ্গতি রয়েছে। এর মধ্যে ৫০ লক্ষ নথি যাচাইয়ের দায়িত্ব ইতিমধ্যে জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার ২৫০ জন অফিসারের ওপর ন্যস্ত করা হয়েছে। কিন্তু কাজের যা বহর, তাতে অতিরিক্ত জনবলের প্রয়োজন অনস্বীকার্য।”

আরও পড়ুন: বিচারকদের নজরদারিতে এসআইআর: আজ থেকেই শুরু চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ

নথি যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে সুপ্রিম কোর্ট প্রতিবেশী দুই রাজ্য— ওডিশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের বিশেষ অনুরোধ জানিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি এই কাজের জন্য বিচার বিভাগীয় অফিসার চেয়ে আবেদন করেন, তবে তা যেন ‘সহানুভূতির সঙ্গে ও জরুরি ভিত্তিতে’ বিবেচনা করা হয়, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কেন্দ্রীয় বাহিনীর দ্রুত রুট মার্চ শুরু করার নির্দেশ কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর: নথির অসঙ্গতি কাটাতে ওডিশা-ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার