২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নদিয়ায় মঙ্গলবার থেকে বিচার বিভাগীয় নজরদারিতে শুরু এসআইআরএর নথি যাচাইয়ের কাজ

শফিকুল ইসলাম ,নদিয়া :

বিচার বিভাগীয় নজরদারিতে শুরু এসআইআর-র নথি যাচাই। নদিয়া জেলায়   মঙ্গলবার  সকাল থেকেই বিচারকরা শুরু করেছেন নথি যাচাই করার কাজ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,জেলার আটজন বিচারক এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন  । সেইসঙ্গে এসআইআরের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় জেলা প্রশাসনের কার্যত আর কোনো ভূমিকাই থাকল না। বিচারকরা ১৭টি বিধানসভার শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করছেন । যদিও কোন ভোটারদের নথি যাচাই করা হচ্ছে , তা এখনও  পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে, মনে করা হচ্ছে, লক্ষাধিক ভোটারের নথি যাচাই করতে হতে পারে বিচারকদের।  বর্তমানে কমিশনের পোর্টালে নতুন করে নথি আপলোড করার কোনো সুযোগ থাকছে না। বিচারকরা জমা পড়া নথির ভিত্তিতেই ভোটারদের বৈধতা যাচাই করবেন বলে  জানা গিয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলায় শুনানির জন্য ৮ লক্ষ ভোটারকে ডাকা হয়েছিল। তার মধ্যে ৭ লক্ষ ৪০ হাজার ভোটারের নথি যাচাই করে নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে ৬০ হাজার ভোটারের নথি যাচাই বাকি রয়েছে। কারণ, গত শনিবার থেকে কমিশনের পোর্টাল জেলা প্রশাসনের আধিকারিকদের জন্য কার্যত ‘বন্ধ’ হয়ে গিয়েছে। অর্থাৎ, ইআরও এবং এইআরও’রা কমিশনের পোর্টালে কোনো কাজ করতে পারছেন না।‌ এবার গোটা প্রক্রিয়াটি বিচারকদের তত্ত্বাবধানে থাকবে। মনে করা হচ্ছে, নিষ্পত্তি না হওয়া ৬০ হাজার ভোটারের নথি বিচারকরা যাচাই করতে পারেন।
সেইসঙ্গে নদিয়া জেলায় লজিকাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড মিলিয়ে মোট ৩ লক্ষ ৩৬ হাজার ভোটারের বিরুদ্ধে ‘অবজেকশন’ জানিয়েছেন রোল অবজার্ভার এবং মাইক্রো অবজার্ভাররা। যার মধ্যে মাইক্রো অবজার্ভারদের তরফে আপত্তি তোলা ৯৮ হাজার এবং রোল অবজার্ভারের তরফে আপত্তি তোলা ৭৯ হাজার ভোটারের নথি যাচাই করা বাকি রয়েছে। যদিও এই সমস্ত ভোটারের নথি বিচারকদের যাচাই করতে হতে পারে বলে শোনা যাচ্ছে।
প্রশাসনের এক আধিকারিকের কথায়, বিচারকরা কাদের নথি যাচাই করছেন  তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।বর্তমানে নিষ্পত্তি না হওয়া এবং অবজার্ভারদের তরফে অবজেকশন জানানো মোট ২ লক্ষ ৩৭ হাজার ভোটারের ভবিষ্যৎ এখনও  ঝুলে রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নদিয়ায় মঙ্গলবার থেকে বিচার বিভাগীয় নজরদারিতে শুরু এসআইআরএর নথি যাচাইয়ের কাজ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নদিয়ায় মঙ্গলবার থেকে বিচার বিভাগীয় নজরদারিতে শুরু এসআইআরএর নথি যাচাইয়ের কাজ

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার