২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামরিক প্রযুক্তিতে বড়সড় লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, চিনের অত্যাধুনিক YJ-12B অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল সংগ্রহের জন্য বেইজিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা চালাচ্ছে তেহরান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি কেবল সরাসরি ক্রয় নয়, বরং দীর্ঘমেয়াদী ‘টেকনোলজি ট্রান্সফার’ বা প্রযুক্তি হস্তান্তরের একটি বড় পরিকল্পনা হতে পারে। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারে, যা পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে মোতায়েন যুদ্ধজাহাজগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

সূত্রের খবর, ইরান কেবল তৈরি মিসাইল কিনতেই আগ্রহী নয়, তারা চাইছে চিনের এই উন্নত প্রযুক্তিতে নিজেদের দেশেও এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে। যদি এই প্রযুক্তি হস্তান্তর সফল হয়, তবে ইরান ভবিষ্যতে দেশীয়ভাবেই সুপারসনিক মিসাইল তৈরি করতে পারবে, যা তাদের সামরিক সার্বভৌমত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন: সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের

আরও পড়ুন: আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার