২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাপচার কুটকে ঘিরে চাহিদা, রাঙামাটি থেকে মিজোরামে কুকুর পাচারের অভিযোগ

পুবের কলম, ওয়েবডেস্ক: মিজোরামে মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় বসন্ত উৎসব চাপচার কুট। কৃষিভিত্তিক এই উৎসবকে ঘিরে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করা হয়। অভিযোগ উঠেছে, উৎসবের আগে কুকুরের মাংসের চাহিদা বাড়ার সুযোগে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে কুকুর পাচারের তৎপরতা বাড়ে।

ওই দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিশেষ করে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে কুকুরের মাংস খাওয়ার প্রচলন থাকায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই চাহিদা বৃদ্ধি পায়। এ সময় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাপক হারে বেওয়ারিশ কুকুর ধরে পাচারের অভিযোগ পাওয়া যায়।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

অভিযোগ অনুযায়ী, একটি চক্র বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদ ব্যবহার করে কুকুর ধরে। পরে নৌকাযোগে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে সেগুলো বরকল উপজেলায় নেওয়া হয়। সেখান থেকে সীমান্তবর্তী এলাকা হয়ে মিজোরামে পাচার করা হয় বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুন: আর্থিক অনিয়মের অভিযোগ: নিউটাউন ও পার্কস্ট্রিটসহ রাজ্যের ২০টি জায়গায় আয়কর হানা

আরও পড়ুন: ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“বিহারে রাজত্ব করছে অপরাধীরা, স্মৃতিশক্তি হারিয়েছেন মুখ্যমন্ত্রী”: নীতীশ সরকারকে তীব্র আক্রমণ তেজস্বীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চাপচার কুটকে ঘিরে চাহিদা, রাঙামাটি থেকে মিজোরামে কুকুর পাচারের অভিযোগ

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার