২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ মাওবাদী নিহত: উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল যৌথ নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা রক্ষীদের সাথে এক গুলির লড়াইয়ে দুই মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এনকাউন্টার স্থলের তল্লাশিতে বেশ কিছু আধুনিক অস্ত্র ও সরঞ্জাম পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে- একটি সেলফ-লোডিং রাইফেল, একটি ইনসাস রাইফেল ও একটি ১২-বোরের আগ্নেয়াস্ত্র।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে ইন্দ্রাবতী নদীর তীরবর্তী একটি গভীর জঙ্গলে নকশাল বিরোধী অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল। সেই সময় জঙ্গলে ওত পেতে থাকা মাওবাদীরা অতর্কিতে গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় বাহিনীও। কয়েক ঘণ্টা ধরে চলা এই প্রবল সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল তল্লাশি করে ইউনিফর্ম পরিহিত দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

আরও পড়ুন: ছত্তিশগড়: এনকাউন্টারে খতম ২ মাওবাদী, উদ্ধার একে-৪৭

চলতি বছরে মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। এর আগে গত ৩ জানুয়ারি বস্তার অঞ্চলে দুটি পৃথক এনকাউন্টারে ১৪ জন মাওবাদীকে খতম করা হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে মোট ২৮৫ জন মাওবাদী নিহত হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশ থেকে বামপন্থী চরমপন্থা বা নকশালবাদ নির্মূল করার জন্য ৩১ মার্চ সময়সীমা নির্ধারণ করেছে। এই লক্ষ্যকে সামনে রেখেই উপদ্রুত অঞ্চলগুলোতে বর্তমানে চিরুনি তল্লাশি ও ‘কাউন্টার-ইনসারজেন্সি’ অপারেশন আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযান: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফারণে আহত ১১ নিরাপত্তা কর্মী

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মার্কিন হামলা হলে পরমাণু অস্ত্র পরীক্ষার হুঁশিয়ারি ইরানের; পিছু হটবে না তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ মাওবাদী নিহত: উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার