২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আফগানিস্তানজুড়ে অতর্কিত হামলা

পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতজুড়ে আফগানিস্তান–এর বিভিন্ন এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–র সরাসরি প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার কাবুল, কান্দাহার–সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করা হয়েছে।
এর আগে আফগান বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে ইসলামাবাদ। এরপর সীমান্তজুড়ে গোলাবিনিময় শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ লেখেন, “আমাদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।”
অন্যদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, আফগান জনগণ সব পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং আগ্রাসনের জবাব দেবে। তিনি আরও বলেন, সহিংসতা ও বোমা হামলার সমস্যা থেকে পাকিস্তান নিজেকে মুক্ত রাখতে পারবে না; নিজেদের নীতি পরিবর্তন করে সুপ্রতিবেশীসুলভ, শ্রদ্ধাপূর্ণ ও সভ্য সম্পর্কের পথ বেছে নেওয়া উচিত।
উভয় দেশই নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য নিহত হওয়ার দাবি করেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে: অমিত শাহ, ‘ব্যর্থ জ্যোতিষী’ বলে কটাক্ষ তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আফগানিস্তানজুড়ে অতর্কিত হামলা

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার