২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী

দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পুবের কলম প্রতিবেদক, কলকাতা: সাতসকালে নয়, ভরদুপুরে প্রবল কম্পন অনুভূত হলো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার দুপুর ১টা ২৩ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে তিলোত্তমার মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫-এর উপরে। কম্পন অনুভূত হওয়ার মুহূর্তেই শহরবাসীর স্মার্টফোনে গুগল ও সরকারি সিস্টেমের মাধ্যমে ‘আর্থকোয়েক অ্যালার্ট’ বা সতর্কতা বার্তা পৌঁছে যায়, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।

দুপুরবেলা যখন অফিস, আদালত ও স্কুল-কলেজ পুরোদমে চলছে, ঠিক তখনই অনুভূত হয় এই কম্পন। কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়ায়। মহাকরণ, বিকাশ ভবন থেকে শুরু করে ডালহৌসি চত্বরের একাধিক ব্যাঙ্ক ও বেসরকারি অফিস খালি করে কর্মীরা রাস্তায় নেমে আসেন। তড়িঘড়ি রোগীদের ওয়ার্ড থেকে বের করে আনার চেষ্টা করা হয় নিরাপদ স্থানে।
এনসিএস-এর মতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। উৎসস্থল ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কম্পনের উৎস ছিল সে দেশের সাতক্ষীরা এলাকা। সীমান্ত সংলগ্ন হওয়ায় পশ্চিমবঙ্গে এর তীব্রতা অনেক বেশি অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“আমি দুর্নীতি করিনি, আমি কেবল সততা অর্জন করেছি”: আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার