২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মুখে এনডিএ-কে ধাক্কা, তিনবারের মুখ্যমন্ত্রী পনিরসেলভম ইন্ডিয়া জোটে

পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন। ও পনিরসেলভম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে যোগ দিলেন ডিএমকে–তে। ফলে এনডিএ–র কাছে এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে শক্তিবৃদ্ধি হল ইন্ডিয়া জোটের। পনিরসেলভম তামিলনাড়ুর রাজনীতির পরিচিত মুখ। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা–র ঘনিষ্ঠ হিসেবে তিনবার অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে–র অন্দরে বিভাজন তৈরি হয়। ই পালানিস্বামী, পনিরসেলভম, শশীকলা ও টিটিভি দিনাকরণ—প্রত্যেকেই আলাদা পথে হাঁটেন। এর জেরে রাজনৈতিকভাবে লাভবান হয় ডিএমকে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এআইএডিএমকের সব গোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করছিল বিজেপি নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও উদ্যোগী হয়েছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। কিন্তু সেই চেষ্টায় বড় ধাক্কা দিলেন পনিরসেলভমের সিদ্ধান্ত। পালানিস্বামী আগেই স্পষ্ট করেছিলেন, পনিরসেলভমকে দলে ফেরানো হবে না। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে মতবিরোধ চলছিল। আদালতে গিয়েও বিশেষ সুবিধা করতে পারেননি পনিরসেলভম। পরে আলাদা দল গড়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়েছিলেন, তবে সাফল্য পাননি। এবার এম কে স্ট্যালিন–এর হাত ধরে ডিএমকে-তে যোগ দিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিলেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে শক্ত অবস্থান নিতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: ভোটের আগেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকেই মোতায়েন

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“আমি দুর্নীতি করিনি, আমি কেবল সততা অর্জন করেছি”: আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটের মুখে এনডিএ-কে ধাক্কা, তিনবারের মুখ্যমন্ত্রী পনিরসেলভম ইন্ডিয়া জোটে

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার