পুবের কলম ওয়েবডেস্ক
২৮ ফেব্রুয়ারি :
দিল্লি-দেরাদুন মহাসড়কের পাশের ভবনগুলিতে একটি হিন্দুত্ববাদী সংগঠন স্লোগান লিখেছে যে “এই রাস্তাটি মুসলমানদের জন্য নয়”।
গাজিয়াবাদে হিন্দু রক্ষা দলের (এইচআরডি) কর্মীদের দেয়াল গ্রাফিতি লেখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এইচআরডির সভাপতি ভূপেন্দ্র তোমার ওরফে পিঙ্কি চৌধুরী সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শেয়ার করেছেন।
পিঙ্কি ভিডিওতে বলছেন, তিনি আরও বলেন যে মুসলমানদের সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার থেকে বিরত রাখা উচিত ।আমার কিছু কর্মী মহাসড়কের পাশের ভবনের দেয়ালে লিখতে শুরু করেছে যাতে মুসলিমরা রাস্তা ব্যবহার করতে না পারে। আমরা কর দেই, কিন্তু জিহাদিরা সকল সরকারি প্রকল্পের সুবিধা পায়। সরকার আমাদের ভ্রাতৃত্ব শেখায়, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে সমস্ত বড় মন্দিরের আয় সরকারি কোষাগারে যায়, কিন্তু মসজিদ থেকে কিছুই পায় না,”
তিনি আরও বলেন ,”সরকারকে অবশ্যই মুসলমানদের সকল সরকারি পরিষেবা এবং কল্যাণ থেকে বঞ্চিত করতে হবে। হিন্দু ভোটাররা সরকার গঠনে সহায়তা করে, কিন্তু এর সুবিধা এই জিহাদিদের কাছে পৌঁছায় । “
২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দিল্লি-দেরাদুন মহাসড়কের পাশের ভবনগুলিতে লেখা সাইনবোর্ড “এই রাস্তাটি মুসলমানদের জন্য নয়”
-
শফিকুল ইসলাম
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার
- 22
ট্যাগ :
সর্বধিক পাঠিত



























