২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। শনিবার সকালে তেহরান-সহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরই পাল্টা আঘাত হানে ইরান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর জেরে দেশের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বাজানো হয়েছে। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজন হলে পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নির্ভুল নয়। তাই নাগরিকদের সতর্ক থাকা এবং সরকারি নির্দেশ কঠোরভাবে অনুসরণ করা জরুরি। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছিল। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চল জুড়ে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

আরও পড়ুন: চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

আরও পড়ুন: সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার