১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেট্রোপণ্যর শুল্ক থেকে কত আয় কেন্দ্রের? সীতারমণ জানালেন সংসদে

পুবের কলম ওয়েবডেস্কঃ পেট্রোপণ্যের আঁচ ভালোমতই টের পেয়েছে দেশবাসী। গণ পরিবহনের ভাড়াও বেড়েছে একলাফে অনেকটাই। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এমতবস্থায় দাঁড়িয়ে  চাপে পড়ে গত নভেম্বরে শুল্ক কমিয়েছে কেন্দ্র।

গত ৩ বছরে পেট্রল ও ডিজেলের কর থেকে কেন্দ্রীয় সরকারের মোট ৮.০২ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষে আয় হয়েছে ৩.৭১ লক্ষ কোটি টাকা। লোকসভায় এই হিসেব জানিয়েছেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আরও পড়ুন: নির্মলার বাজেট, পদ্মের দিল্লি জয়েও ধুঁকছে শেয়ার বাজার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন ২০১৮-১৯ অর্থবর্ষে পেট্রল ও ডিজেলের শুল্ক বাবদ কেন্দ্রের উপার্জন হয়েছে ২ লক্ষ ১০ হাজার ২৮২ কোটি টাকা। পরের অর্থবর্ষ, ২০১৯-২০ -তে শুল্ক বাবদ কেন্দ্র পেয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৭৫০ কোটি টাকা। এরপর ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ৭১ হাজার ৯০৮ কোটি টাকা শুল্ক এসেছে কেন্দ্রীয় কোষাগারে।

আরও পড়ুন: কিসান ক্রেডিট কার্ড নিয়ে বাজেটে বড় ঘোষণা

আরও পড়ুন: এবারও বঞ্চিত বাংলা, বাজেট নিয়ে মোদি সরকারকে তোপ অভিষেকের

অন্যদিকে রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ২০১৮ সালের ৫ অক্টোবর পেট্রলের উপরে ভ্যাট তথা আবগারি শুল্ক ছিল ১৯ টাকা ৪৮ পয়সা। যা ২০২১ সালের ৪ নভেম্বরে এসে দাঁড়ায় ২৭ টাকা ৯০ পয়সায়। একই ভাবে ডিজেলের উপরে আবগারি শুল্ক ওই সময়ে ১৫.৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২১.৮০ টাকা।

সর্বধিক পাঠিত

বঙ্গভবনের বদলে সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান, বিকেল ৪ টেয় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেট্রোপণ্যর শুল্ক থেকে কত আয় কেন্দ্রের? সীতারমণ জানালেন সংসদে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার