১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়ি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পুবের কলম ওয়েবডেস্ক: ঊনপঞ্চাশে পা দিলেন বাঙালীর  বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন ‘দাদা’ । ‘দাদাকে’ জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালার পথে রওনা হয়ে তাঁর বাড়ি গেলেন ‘দিদি’। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে এদিন বিকেলের দিকে সোজা রওনা হন বেহালার বীরেন রায় রোডের পথে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক সৌরভের। কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন মহারাজ। চলতি বছরের শুরুতেই,  ৩ জানুয়ারি হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়েছিল সৌরভকে। দেখা যায়,  হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। তার পর ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট। পরবর্তীতে আরও দুটি স্টেন্ট বসানো হয়। এরপরই মহারাজের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে হাসপাতালেও দেখা করতে যান। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেন। আর এদিন জন্মদিন উপলক্ষে সৌরভকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নরেন্দ্র মোদি যাচ্ছেন না, তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়ি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার