১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কি কারণে পরিবর্তন মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরসূচীর?জানুন বিস্তারিত

পুবের কলম ওয়েবডেস্কঃ বদল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরসূচীর। বুধবারের পরিবর্তে আগামীকাল গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কপিলমুনির মন্দিরে পুজো দেবেন তিনি। মূলত আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস মেনেই সফরসূচীতে পরিবর্তন।

আরও পড়ুন: গঙ্গাসাগরে অসুস্থ ভিন রাজ্যের দুই তীর্থ যাত্রী, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠালো প্রশাসন

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন আসমুদ্র হিমাচল থেকে  আসা  পুণ্যার্থীরা। মেতে ওঠে গঙ্গাসাগর চত্বর। রূপ নেয় মিনি ভারতবর্ষের।

আরও পড়ুন: দুর্যোগে বিপর্যস্ত মিরিকে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মমতার

জানা যাচ্ছে মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ কলকাতা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওয়ানা হবেন মুখ্যমন্ত্রী। বেলা তিনটে নাগাদ সাগরে পৌঁছাবেন তিনি। কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পর তিনি ঘুরে দেখবেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। এছাড়াও রয়েছে প্রশাসনিক বৈঠক।

আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স

গতবছরও করোনা আবহে বিস্তর টানাপোড়েনের পর গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। এইবছর  সঙ্গে যুক্ত হয়েছে ওমিক্রন আতঙ্ক। ২০২০ সালেও ই-স্নানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল। চলতি বছরেও তার ব্যতিক্রম নয়। তাই বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেন দক্ষিণ ২৪ জেলার  প্রশাসনিক কর্তারা। সতর্ক থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। কড়া নজর থাকে খোদ মুখ্যমন্ত্রীর। ( ফাইল ছবি)

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কি কারণে পরিবর্তন মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরসূচীর?জানুন বিস্তারিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার