১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক মেডিক্যাল রিপ্রেজেন্টিটেভদের

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ছে করোনার প্রকোপ। সেসময় বেশ কয়েকদফা দাবি জানিয়ে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের মেডিক্যাল ও সেলস রিপ্রেজেন্টিটিভরা। ওষুধের উপর জিএসটি প্রত্যাহার ও শ্রমকোড বাতিলসহ কয়েকটি দাবিতে এই পেশার সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষ এই ধর্মঘটে শামিল হতে পারেন।

আগামী ১৯ জানুয়ারি এফএমআরএআই, ডব্লিউবিএমএসআরইউ, সিআইটিইউ সংগঠনের ডাকে এই ধর্মঘটকে সফল করার ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সফল করতে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় তাঁরা প্রচারও শুরু করেছেন। এখন প্রশ্ন উঠছে কোভিডের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভরা এই সময়ে কেন ধর্মঘটে যাচ্ছেন?

উল্লেখ্য, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যে চিঠি দিয়েছে ফেডারেশন অফ মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টিটেভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফএমআরএআই)। শুধু কেন্দ্র সরকার নয়, রাজ্য সরকার ও মালিকপক্ষের কাছেও নানাবিধ দাবি জানানো হয়েছে।এর পাশাপাশি এখন ওনলাইনেও ওষুধ কেনা যাচ্ছে। সেক্ষেত্রে তাঁদের নানাবিধ সমস্যা হচ্ছে।এ ব্যাপারে মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভদের বক্তব্য, ওনলাইনে ওষুধ বিক্রির ক্ষেত্রে রাশ টানা দরকার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক মেডিক্যাল রিপ্রেজেন্টিটেভদের

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার