১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল সাড়া হজযাত্রীদের, এই তারিখ পর্যন্ত নেওয়া হবে আবেদন

পুবের কলম প্রতিবেদকঃ ২০২২ সালের হজযাত্রীদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। গত কয়েক দিনে আবেদন পত্র জমা পড়েছে বিপুলহারে। মঙ্গলবার রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি জানান– সোমবার পর্যন্ত গোটা রাজ্যে সাড়ে চার হাজার মতো আবেদনপত্র জমা পড়েছে। গত কয়েকদিনে জেলায় বিপুল সাড়া মিলেছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যে হজযাত্রীদের কোটা কত হবে তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় হজ কমিটি এখনও সেই কোটার সংখ্যা জানায়নি। তবে গত বছরের কোটা ধরে রাজ্য হজ কমিটি এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন– রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণির পরামর্শে ইমাম মোয়াজ্জেনদের কাজে লাগিয়ে সচেতনতার কাজ চলছে জেলায় জেলায়। তাতে সাফল্য মিলেছে। হজের গুরুত্ব ও যাদের উপর হজ ফরয হয়েছে সে সম্পর্কে নানা বক্তব্য রাূছেন ইমামরা। ফলে মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে। যার কারনে আবেদনে গতি আসছে বলে মুহাম্মদ নকি জানান। তিনি আরও জানান, জেলায় জেলায় মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন: বিপুল সাড়া, ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারীর সংখ্যা ছাড়াল ১৩ লক্ষ

করোনা পরিস্থিতিতে কীভাবে হজের কার্যক্রম হবে– কোভিড বিধি মানার নিয়ম সমস্ত কিছুর বার্তা দেওয়া হচ্ছে বলে জনাব নকি জানান।

আরও পড়ুন: কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

যাদের উপর হজ ফরয হয়েছে– সে সম্পর্কে নকি সাহেব বলেন– এবছর করোনা বিধি মেনে হজ পালন হবে। তাই কোন ভাবনা চিন্তা না করে আবেদন পত্র জমা দিন। রাজ্য হজ কমিটি আপনাদের সেবায় ২৪ ঘণ্টা পাশে রয়েছে।

আরও পড়ুন: হজ ২০২৫: মাতাফে প্রতি ঘণ্টায় ১,০৭,০০০ হাজির তওয়াফের ব্যবস্থা, জানাল সউদি প্রশাসন

সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপুল সাড়া হজযাত্রীদের, এই তারিখ পর্যন্ত নেওয়া হবে আবেদন

আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার