১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আম আদমি পার্টিঃ আজই ঘোষণা হতে পারে মুখ্যমন্ত্রী পদপার্থীর নাম

পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লির পর পঞ্জাবে নিজের অস্তিত্ব জোরদার করতে চাইছে আপ। তার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী মাসেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। প্রথমে ১৪ তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলে তা পিছিয়ে ২০ তারিখ একদফায় নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে অন্যতম বড় শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে আম আদমি পার্টি। আজই ঘোষণা হতে পারে মুখ্যমন্ত্রী পদপার্থীর নাম। ঘোষণা করবেন অরবিন্দ কেজরিওয়াল।

সম্প্রতি কেজরিওয়াল একটি সাংবাদিক বৈঠক থেকে আম আদমি পার্টির তরফে সাধারণ জনগণের উদ্দেশে একটি ফোন নম্বর দেন। সেখানের প্রার্থীর বাছার ক্ষেত্রের আমজনতার পরামর্শ চাওয়া হয়েছিল।

আরও পড়ুন: আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দলের অন্দরে খবর অনুযায়ী, আপের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দুবারের নির্বাচিত সাংসদ ভগবন্ত মানের নাম। তবে ভগবন্ত মান নিজের জনগণের পরামর্শের ওপর আস্তা রেখেছেন বলে জানা যায়।

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

পঞ্জাবি আপের সভাপতি ভগবন্ত মান সংরুর কেন্দ্র থেকে দুবারের নির্বাচিত সাংসদ। গতবছর দল থেকে অনেক নেতাকর্মী ছেড়ে যাওয়ার পরেও তিনি দলে ছিলেন। ২০১৮ সালে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মান, কারণ পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়ার কাছে মাদক সংক্রান্ত অভিযোগ আনার কারণে ক্ষমা চেয়ে ছিলেন স্বয়ং অরবিন্দ।

আরও পড়ুন: বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব, উপমুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি

মানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিয়মিত মদ্যপান করেন। তবে তিনি সেই অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরও একটি বিষয় মানকে এগিয়ে রাখবে, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই। বিগত কয়েক বছরে পঞ্জাবের রাজনীতিতে জননেতা হিসেবে তাঁর উত্থান হয়েছে। ২০১৪ লোকসভা নির্বাচনে রাজ্যে সব থেকে বেশি ব্যবধানে জিতেছিলেন ভগবন্ত মান ।

সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আম আদমি পার্টিঃ আজই ঘোষণা হতে পারে মুখ্যমন্ত্রী পদপার্থীর নাম

আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার