১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক! দরজা খুলে বাইরে বের হতে পারেননি বৃদ্ধা, ঘরের মধ্যেই ঝলসে মৃত্যু

পুবের কলম প্রতিবেদকঃ ক’দিন আগেই পার্ক স্ট্রিট এলাকার একটি সিনেমা হলে আগুন লেগেছিল। শনিবার ফের আগুন লাগার ঘটনা ঘটে। এদিন নেতাজি নগরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গিয়েছেন এক বৃদ্ধা।

জানা গিয়েছে, বৃদ্ধার নাম বকুল অধিকারী– বয়স ৭২ বছর। আগুন লাগার ঘটনার পরেই সেখানে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। দমকলকর্মীরাই বৃদ্ধার দেহ উদ্ধার করেন। তবে ঠিক কী কারণে বাড়িতে আগুন লাগল, তা বোঝা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।

আরও পড়ুন: কামারপুকুরে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

জানা গিয়েছে, এদিন নেতাজি নগর থানা এলাকার ৪/২৫– বিদ্যাসাগর কলোনির একটি বাড়িতে আগুন লাগে। ওই ছোট টালির বাড়িতে প্রতিবেশীরাই প্রথম অগ্নিশিখা দেখতে পান এবং তারাই দমকল ও পুলিশে খবর দেন। তড়িঘড়ি দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয়। ঘটনাস্থলে আসে নেতাজি নগর থানার পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলকর্মীরাই বাড়ির তালা ভেঙে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে। ওই বৃদ্ধাকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু শরীরের অধিকাংশই পুড়ে যাওয়ায় প্রাণে বাঁচেননি তিনি। এই ঘটনার পর সেখানে যান স্থানীয় কাউন্সিলর। তিনি পরিবারের পাশে থাকার কথা বলেন। এদিকে প্রতিবেশীরা জানাচ্ছেন, বকুলদেবীর একটি হাত অবশ– মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন ছিলেন। ছেলের সঙ্গেই থাকতেন। এদিন ছেলে বেরিয়ে যাওয়ার পর নিজেই ঘরে তালা দিয়েছিলেন। বাড়িতে আগুন লাগার পর নিজেই ঘর থেকে বেরনোর চেষ্টা করেন, কিন্তু কোনওভাবে বেরতে পারেননি। ঘরের মধ্যেই ঝলসে মারা যান।

আরও পড়ুন: কাশ্মীর: দরজায় তালা ঝোলায় পুলিশ, শবে বরাতের রাতেনামায হল না জামিয়া মসজিদে

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে!  বেপরোয়া গতির বলি ২, আহত ৬
সর্বধিক পাঠিত

নরেন্দ্র মোদি যাচ্ছেন না, তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক! দরজা খুলে বাইরে বের হতে পারেননি বৃদ্ধা, ঘরের মধ্যেই ঝলসে মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার