১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, কলেজে তেরঙ্গার বদলে উড়ল গেরুয়া নিশান

পুবের কলম ওয়েবডেস্ক : কর্ণাটকের কলেজেগুলিতে হিজাব বিতর্ক গত কয়েক দিনে চরমে পৌঁছেছে। এদিনও উডুপি জেলার একাধিক কলেজে মুখোমুখি হয় উভয়পক্ষের ছাত্রছাত্রীরা। তার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, একদল হিন্দুত্ববাদী ছাত্র শিমোগা এলাকার একটি কলেজে গেরুয়া পতাকা টাঙানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে চলছে উন্মত্ত ‘জয় শ্রীরাম’ স্লোগান। অভিযোগ, ওই ছাত্রীরা এদিন জাতীয় পতাকা নামিয়ে গেরুয়া নিশান ওড়ায়। যার নিন্দায় সরব হয়েছেন অনেকেই।

কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার জানিয়েছেন, “কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে একটি ক্ষেত্রে জাতীয় পতাকার বদলে জাফরান পতাকা তোলা হয়েছে। আমি মনে করি আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রভাবিত প্রতিষ্ঠানগুলিকে এক সপ্তাহ বন্ধ রাখা উচিত। অনলাইনে পড়াশোনা চলতে পারে।”

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

শিবকুমারের আবেদনকেই মঙ্গলবার মান্যতা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী তিনদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে টুইট করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান, “আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের কর্তৃপক্ষের পাশাপাশি কর্নাটকের সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আগামী তিন দিনের জন্য সমস্ত হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি আমি। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করছি।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তৃণমূলে যাচ্ছেন ‘বিদ্রোহী কমরেড’ প্রতীক উর? ছাব্বিশের ভোট ঘিরে জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, কলেজে তেরঙ্গার বদলে উড়ল গেরুয়া নিশান

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার