২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র সন্তানের লোভে ” ভণ্ড ” বাবার নির্দেশে একি করল মা !

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক :  পুত্র সন্তানের লোভ । ২১ শতকে থেকেও কুসংস্কার মুক্ত হতে পারেনি সমাজ । এখনও পুত্র সন্তানের লোভে নানান রকমের কুসংস্কারে জড়িয়ে পরে বহু মানুষ । পুত্রসন্তানের আশায় ভণ্ড বাবার নির্দেশে এক সন্তান সম্ভাবা মহিলার কপালে পেরেক ঢোকানো হলো । এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটে পাকিস্তানের পেশোয়ার শহরে । মেয়েটি এর আগে তিনটি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় , পুত্র সন্তানের আশায় শরণাপন্ন হয়েছিল সেই ভন্ড বাবার কাছে । মেয়েটি বেঁচে গেলেও গুরুতর ভাবে আহত হয়েছে বলে জানা যায় । অত্যাধিক যন্ত্রণায় ফেটে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই অন্তঃসত্ত্বা মহিলাকে । পুলিশকে খবর দিলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে উঠে আসে ।

পুত্র সন্তানের লোভে " ভণ্ড " বাবার নির্দেশে একি করল মা !
প্রতীকী ছবি

ওই মহিলা বলেছেন, এক ভণ্ড বাবা তাকে পুত্রসন্তান জন্ম দেওয়ার গ্যারান্টি দেবার কথা বললে কপালে পেরেক ঢোকানোর অনুমতি দেন তিনি । এখনও অনেক জায়গায় কন্যাসন্তান হওয়াকে বোঝা বলে মনে করেন অনেকেই । তাই শরণাপন্ন হয় নানান বাবা ,তান্ত্রিকের কাছে । সমাজে এখনও অনেকে মনে করেন কন্যাসন্তান হওয়া মানে সে পরের মেয়ে , বোঝা । আর তাছাড়াও এমনও বিশ্বাস মানুষদের মধ্যে আছে যে , মেয়েদের তুলনায় ছেলেরা পিতা , মাতা কে আর্থিক দিক থেকে বেশি নিরপত্তা দেয় । পুত্র সন্তান বাবা মায়ের বৃদ্ধ বয়সের সম্পদ ।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ‘ভাষার ওপর আক্রমণ এলে রুখে দাঁড়াব’, একুশের সকালে সম্প্রীতির বার্তা মমতার

আরও পড়ুন: নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান

পুলিশ সূত্রে জানা যায়  , মহিলার চিকিৎসারত ডাক্তার হায়দার খান পুলিশকে জানান ,  ওই মহিলা নিজেই কপাল থেকে পেরেক তোলার চেষ্টা করেছিলেন । অত্যাধিক যন্ত্রণায় ফেটে পড়লে হাসপাতালে হাজির হন । ওই চিকিৎসক আরও বলেন ওই মহিলা পুরোপুরি সজাগ থাকলেও প্রচণ্ড যন্ত্রণার মধ্যে ছিলেন । আরও জানান যে , ইতিমধ্যে ওই নারীর তিনটি কন্যাসন্তান রয়েছে , আর এখনও তার গর্ভে কন্যা সন্তান রয়েছে । সেই জন্যই শরণাপন্ন হয়েছিলও ভণ্ড বাবার কাছে , ঘটনার পর থেকে সেই বাবা টিকে সেই চত্বরে দেখা না গেলেও , পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে ।

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুত্র সন্তানের লোভে ” ভণ্ড ” বাবার নির্দেশে একি করল মা !

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার