২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিতই টেস্টের ক্যাপ্টেন, জানাল বিসিসিআই, বাদ পুজারা রাহানে ঋদ্ধিমান

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রত্যাশিতভাবেই ভারতের টেস্ট দলের ক্যাপ্টেন নির্বাচিত হলেন রোহিত শর্মা। সামনেই শ্রীলংকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যার একটি রয়েছে মোহালিতে অপরটি বেঙ্গালুরুতে দিন রাতের। আর সেই দুই টেস্ট ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এটা প্রত্যাশিত ছিল।

বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর দুটো নামই ভারতের টেস্ট ক্যাপ্টেন হিসেবে সামনে এসেছিল। রোহিত শর্মা ও কে এল রাহুল। কিনতু দৌড়ে রাহুল অনেকটা পিছনে ছিলেন। কেননা ভারতীয় টিমে রোহিতের অভিজ্ঞতা অনেক বেশি। প্রত্যাশিতভাবেই রোহিতকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়াটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেটাই হল।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

অন্যদিকে শ্রীলংকার বিরুদ্ধে এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে এবং ঋদ্ধিমান সাহা। ধীমানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তাকে ভারতীয় দলের প্রয়োজন ফুরিয়েছে। রঞ্জিতে দুর্দান্ত সেঞ্চুরি করেও শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হল না অজিঙ্কা রাহানে র। বেশ কিছুদিন ধরেই পূজারার ছন্দ ভালো যাচ্ছিল না। তাই ক্যাপ্টেন রোহিতের তত্ত্বাবধানে যে দল বেছে নেওয়া হল তাতে নেই চেতেশ্বর পুজারাও।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

আরও পড়ুন: সিরাজ, রাহুলদের দলীপ ট্রফিতে চায় BCCI
ট্যাগ :
সর্বধিক পাঠিত

SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোহিতই টেস্টের ক্যাপ্টেন, জানাল বিসিসিআই, বাদ পুজারা রাহানে ঋদ্ধিমান

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার