১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসে যোগ দেবেন প্রশান্ত কিশোর? গান্ধীদের সঙ্গে বৈঠকের পর জল্পনা

পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেসে যোগ দিতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে পিকের বৈঠকের পরদিনই জোরাল হচ্ছে জল্পনা। গতকাল রাহুলের বাসভবনের বৈঠকে সোনিয়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বলে কংগ্রেস সূত্রের খবর। প্রায় ২ ঘণ্টা সোনিয়া এবং রাহুলদের সঙ্গে কথা হয় প্রশান্ত কিশোরের। তারপরই নাকি পিকের কাছে কংগ্রেসে যোগদানের প্রস্তাব এসেছে। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। যদিও,  এ বিষয়ে সরকারিভাবে কোনও তরফই মুখ খোলেনি।

আরও পড়ুন: মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির

প্রসঙ্গত,  শরদ পওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর গতকালই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভোটকুশলী। মঙ্গলবার দুপুরে একপ্রকার আচমকাই প্রাক্তন কংগ্রেস সভাপতির বাড়িতে হাজির হন পিকে। রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর  সঙ্গেও কথা হয়েছে তাঁর। কংগ্রেস সূত্রের দাবি, ভারচুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন  সোনিয়াও। ২ ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভানেত্রীর কাছে নিজের পরিকল্পনা এবং দাবি-দাওয়ার কথা জানিয়েছেন পিকে। বিহারের এই ভোটকুশলী চান, একেবারে ব্লকস্তর থেকে কংগ্রেসের সংগঠনে পরিবর্তন হোক। কংগ্রেস সভাপতিকে পরামর্শ দেওয়ার জন্য ৯ সদস্যের বিশেষজ্ঞ দল তৈরি হোক।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

পিকে-রাহুলের বৈঠকের কথা প্রকাশ্যে আসার পর প্রথমে মনে করা হচ্ছিল চব্বিশের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মহাজোটের সলতে পাকাতেই কংগ্রেস নেতাদের দ্বারস্থ হয়েছেন প্রশান্ত কিশোর।

আরও পড়ুন: মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য

সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসে যোগ দেবেন প্রশান্ত কিশোর? গান্ধীদের সঙ্গে বৈঠকের পর জল্পনা

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার