২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে তৈরি ১২ হাজার চেচেন সেনা

পুবের কলম ওয়েবডেস্ক :­ রাশিয়াকে পূর্ণ সমর্থন দিল উত্তর ককাশাসের মুসলিম অধ্যুষিত অঞ্চল চেচনিয়া। রাশিয়া নিয়ন্ত্রিত এই অঞ্চলটির রুশপন্থী নেতা রমজান কাদিরভ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আনুগত্য প্রকাশ করে যুদ্ধে চেচেন সেনা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন। শুক্রবার চেচেন রাজধানী গ্রজনিতে ১২ হাজার চেচেন যুদ্ধ একত্রিত হন। এদের প্রত্যেককেই রাশিয়ার হয়ে যুদ্ধে পাঠানোর কথা ভাবছেন কাদিরভ। কাদিরভ বলেন ’এরাই হলেন সেসব স্বেচ্ছাসেবী যারা আমাদের দেশ ও মানুষকে নিরাপদ রাখতে যেকোনও বিশেষ অভিযানে যেতে তৈরি। তবে সুপ্রিম কমাণ্ডার পুতিন নির্দেশ না দিলে এদের পাঠানো হবে না।’ জাতীয় নীতি বিষয়ক চেচেন মন্ত্রী আখমেদ দুদায়েভ জানান যুদ্ধের মুহূর্তে কীভাবে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে তা দেখাতেই এই জমায়েত। গ্রজনিতে দেওয়া এক ভাষণে চেচেন নেতা কাদিরভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কিকে পুতিনের কাছে ক্ষমা চাওয়ার ডাক দেন। বলেন, ’আমি জেলেনস্কিকে একটি পরামর্শ দিচ্ছি। আমাদের প্রেসিডেন্ট পুতিনকে সুপ্রিম কমাণ্ডার বলে ডাকুন। ইউক্রেনকে বাঁচাতে এটা করুন। ক্ষমা চান এবং শর্ত মেনে নিন। দেশভক্তি দেখানোর এটাই রাস্তা।’

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে তৈরি ১২ হাজার চেচেন সেনা

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার