২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চেচনিয়ায় সাইবার হামলা

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই রুশ বাহিনীকে সহযোগিতা করতে ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা করেছে চেচনিয়া। এরই পরিপ্রেক্ষিতে চেচনিয়ার সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস দাবি করেছে চেচনিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য সেনা পাঠানোর ঘোষণা করার পরপরই দেশটির সরকারি ওয়েবসাইটে হামলা চালানো হয়। এতে ১২ ঘণ্টা অচল ছিল চেচনিয়ার সরকারি ওয়েবসাইট। ইউক্রেনে হামলার জবাবে গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারী রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা করে অ্যানোনিমাস। সেদিনই তারা রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক এবং সংবাদ সংস্থা রাশিয়ান টুডে বা আরটি’র ওয়েবসাইটে একের পর এক হামলা চালাতে শুরু করে।

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চেচনিয়ায় সাইবার হামলা

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার