০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে শর্ত দিল সউদি

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাকে নিয়ে কী ভাবলেন? তাতে কিছু যায় আসে না। তিনি যদি ভুল ভাবেন তাতে আমার কী করার আছে। আমি তাকে জ্ঞান দিতে পারি না। তেমনই তিনিও আমাকে জ্ঞান দিতে পারেন না।’ এ কথা বলেছেন সউদি যুবরাজ বিন সালমান। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ইসরাইলের সঙ্গে বন্ধুত্বের শর্ত সাংবাদিক জামাল খাশোগি-সহ হত্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিন সালমান।

আরও পড়ুন: ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের

যুবরাজ হওয়ার পর থেকে তিনিই মূলত সউদির প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছেন। বিন সালমান বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হলে তবেই কেবল ইসরাইলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সউদি আরব। সাংবাদিক জামাল খাশোগি হত্যা সম্পর্কে তিনি বলেন, ‘আমি যদি এক হাজার মানুষকে হত্যার পকিল্পনার তালিকা তৈরি করতাম তার মধ্যে খাশোগি থাকতেন না। চড়া দামে গুপ্তঘাতক ভাড়া করে খুন করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন। তবে এ হত্যার দায় এড়াতে পারেন না উল্লেখ করে যুবরাজ এও বলেন, ‘খাশোগিকে হত্যার জন্য আমি সরাসরি কোনও নির্দেশ দিইনি।’

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে শর্ত দিল সউদি

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার