২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনে ফের করোনার চোখরাঙানি, দ্রুত বাড়ছে সংক্রমণ!

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক:  সংক্রমণ কমলেও মহামারি শেষ হয়নি। নতুন করে ফের একবার চিনে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। চিনের এই পরিস্থিতি নতুন করে বিশ্ববাসীর মনে ভয় ধরাচ্ছে। গত সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ায় চিনের একটি শহরে লকডাউন জারি করা হয়েছিল। মাত্র দুই দিনের মধ্যে আরও একটি শহরে সংক্রমণ তিনগুণ বেড়ে যাওয়ায়, সেখানেও বাধ্য হয়ে লকডাউন জারি করা হয়।  চিনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চাংচুনে ৯০ লক্ষ মানুষের বসবাস। দুই দিন আগে এই শহরে লকডাউন জারি করা হয়েছে। এবার হাই-টেক শহর শেনজেনে জারি হল লকডাউন। এখানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষের বসবাস। রবিবার এই শহরে সংক্রমণ তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০০। ২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথম করোনা সংক্রমণ ছড়ায়। তথ্যানুযায়ী, এই মুহূর্তে উহানের চেয়েও বড় সংকটের সামনে দাঁড়িয়ে চিন। সোমবার থেকে রবিবার পর্যন্ত চলবে লকডাউন। বন্ধ সমস্ত স্কুল, অফিস। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বাড়ি থেকে কাজ করার আদেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাইরে যাওয়ার অনুমতি মিলছে। বাস এবং মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। সংক্রমণ না কমলে লকডাউনের মেয়াদ বাড়বে।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

আরও পড়ুন: আমেরিকার জন্য কৃষি-বাণিজ্য হুমকির মুখে, ক্ষোভ চিনের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সব দেশের ওপর ১৫% বৈশ্বিক শুল্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে ফের করোনার চোখরাঙানি, দ্রুত বাড়ছে সংক্রমণ!

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার