২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সহ উন্নত মারণ অস্ত্র দিয়ে সাহায্য আমেরিকার!

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক­ : রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে ইউক্রেনকে ব্যাপকভাবে সহায়তা প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের হাতে দেওয়া হচ্ছে উন্নত অস্ত্রশস্ত্র। প্রদেয় সামরিক অস্ত্রের তালিকায় আছে ৮০০ এন্টি-এয়ারক্রাফট, ৯০০০ এন্টি-আর্মর সিস্টেম, ৭০০০ ছোটো মেশিনগান, হাত রাইফেল, গ্রেনেড লঞ্চার, ড্রোন সহ আরো গুরুত্বপূর্ণ সামরিক উপকরণ।

এস-৩০০ মিসাইলঃ আমেরিকা ইউক্রেনকে যে অস্ত্রগুলো প্রদান করছে তার মধ্যে উল্লেখযোগ্য এই এস-৩০০ মিসাইল বা ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলি অনেক দূরের লক্ষ্য ভেদ করতে সক্ষম। এটি স্বয়ংক্রিয়ভাবে চালিত হতে পারে। রাডার ব্যবহার করে এগুলি অনেক দূরে থাকা বিপদের আঁচ করতে পারবে এবং শত্রুপক্ষ ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে। ইউক্রেন সেনা আগে থেকেই এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার জানে।

কামিকেজ ড্রোন­ : সূত্রের খবর, আমেরিকা ইউক্রেনকে ১০০ কামিকেজ ড্রোনও দেবে। এই ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সঙ্গে কোনো ক্যামেরা ফিট করা নেই। তবে এটি কোনো ক্ষেপণাস্ত্রের থেকেও কম নয়। এই ড্রোন গুলি নিখুঁতভাবে তার লক্ষ্য ভেদ করতে পারদর্শী। এই ড্রোনের সাহায্যে সহজেই রুশ সেনার গতিবিধির উপর নজর রাখতে পারবে ইউক্রেন। প্রয়োজনে রুশ বিমান ধ্বংস করতে পারবে এই ড্রোনগুলি।

সেন্ট জাভেলিনঃ বিমান ভেদ করতে পারে এমন স্ট্রিঙ্গার হলো সেন্ট জাভেলিন। আমেরিকার তরফ থেকে ৮০০ সেন্ট জাভেলিন প্রদান করা হচ্ছে ইউক্রেনেকে। ১৯৯০ সালে রুশ হেলিকপ্টার ধ্বংস করার জন্য আফগানি সেনাদেরকে অত্যাধুনিক এই হাতিয়ার প্রদান করেছিল আমেরিকা। আগেও ইউক্রেনকে সেন্ট জাভেলিন দিয়েছে তারা। ইউক্রেনকে আবারো এরকম ২০০০ ক্ষেপণাস্ত্র প্রদান করবে মার্কিনযুক্তরাষ্ট্র।

বন্দুক, গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেটঃ আমেরিকা জানিয়েছে ইউক্রেনকে অন্যান্য অস্ত্রশস্ত্র, যুদ্ধ উপকরন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করবে। এগুলির মধ্যে বন্দুক, গোলাবারুদ, গ্রেনেড লঞ্চার, বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ইত্যাদি থাকবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দীপেন্দু বিশ্বাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস-এ প্রত্যাবর্তন, ‘ভুল হয়েছিল’ স্বীকার প্রাক্তন বিধায়কের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সহ উন্নত মারণ অস্ত্র দিয়ে সাহায্য আমেরিকার!

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার