পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনিদের পানির উৎস কেড়ে নেওয়া বন্ধ করুণ।ইসরাইলের বিরুদ্ধে সরব হলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।মঙ্গলবার ছিল আন্তর্জাতিক জল দিবস। এই উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় এইভাবেই তোপ দাগেন মাহমুদ আব্বাস।
নিজের বক্তব্যে আব্বাস আরও বলেন ইউক্রেন নিয়ে পশ্চিমা দুনিয়ার মাথাব্যাথার শেষ নেই কিন্তু ফিলিস্তিনিরা যেভাবে নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছেন তা নিয়ে কি কোনদিন মাথা ঘামিয়েছেন পশ্চিমা কর্তারা। সেখানে শৈশব নেই, কৈশোর নেই, আছে শুধু রাশিরাশি আতঙ্ক। একরত্তিরা সেখানে প্রতিদিন লড়াই করে বাঁচে।
ফিলিস্তিনি জনগণের জীবন নিয়ে এভাবে বর্বর আচরণ বন্ধে পশ্চিমাদের ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।
মাহমুদ আব্বাস বলেন, বিশ্বনেতৃবৃন্দকে ফিলিস্তিনি জনগণের পানির উৎসগুলো ইসরাইলের দখল করে নেওয়ার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দ্রুত এ বিষয়ে সমাধান চান ফিলিস্তিনের প্রেসিডেন্ট।





























