১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিবিআই ডাকলে যেতে হবে অনুব্রতকে: হাইকোর্ট

পুবের কলম প্রতিবেদক: সিবিআই ডাকলে যেতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। উল্লখ্য, গরুপাচার কান্ড মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল।  এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল। গত ৪ মার্চ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তৃতীয়বারের জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই। ১৫ মার্চ সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সিঙ্গল বেঞ্চে রক্ষাকবচ চেয়ে মামলা করেন। গত ১১ মার্চ বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ অনুব্রতর আর্জি খারিজ করে দেয়।

বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ জানায়, এই মামলায় এখনই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিকল্প আইনি ব্যবস্থা রয়েছে। চাইলে আগাম জামিনের আবেদন তিনি করতে পারেন। তবে সিবিআইয়ের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে জিজ্ঞাসাবাদ পর্ব মেটানোর যে আর্জি অনুব্রতর ছিল, তা খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘সমস্ত তথ্য, বিভিন্ন পক্ষের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আবেদনকারী বোলপুরের বাইরেও যাচ্ছেন। তাঁকে হাওড়া-সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। শারীরিক কারণে কলকাতাও গিয়েছেন তিনি। মেডিকেল বোর্ডের বক্তব্যে কোথাও এমন পরিস্থিতির উল্লেখ নেই যে আবেদনকারীকে গৃহবন্দি বা হাসপাতালে থাকতে হবে।’

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৪ মার্চ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে যান অনুব্রত মণ্ডল। শুনানিতে তাঁর আইনজীবীরা আর্জি জানান,  আগামিদিনে সিবিআই যদি বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করেন, তাহলেও তাঁর সঙ্গে যেন আদালতের রক্ষাকবচ থাকে। ১৬ মার্চ সেই মামলার শুনানি শেষ হয়। তবে রায়দান স্থগিত রাখা হয়। মঙ্গলবার সেই মামলার রায়ে আদালত জানায় অনুব্রতকে সিবিআই ডাকলে যেতে হবে।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর এলাকায় নজর নির্বাচন কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিআই ডাকলে যেতে হবে অনুব্রতকে: হাইকোর্ট

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার